
এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত বিয়াম মডেল স্কুল ও কলেজের দুই শিক্ষকের শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছে ছাত্র ও যুব ইউনিয়ন। শুক্রবার বেলা ১১ টার দিকে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী চলা ওই মানববন্ধনে অভিযুক্ত শিক্ষকদের স্থায়ী বহিস্কার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ বেশ কিছু দাবি তুলে ধরেন বক্তারা। দাবিগুলো হলো- প্রতিষ্ঠানের অধ্যক্ষকে অপসারণ করা, ছাত্রীদের আপোষের নামে হয়রানি ও চাপ প্রয়োগ না করা এবং স্কুল প্রাঙ্গনে তদন্ত কমিটির সাপেক্ষে গণশুনানির মাধ্যমে অন্যান্য শিক্ষার্থীরও বক্তব্য নেওয়া।
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে এর আগে ২৮ আগস্ট শুক্রবার বিয়াম মডেল স্কুল ও কলেজের আবদুল্লাহ আল মাহমুদ ও আবদুল মোতালেব নামের ওই দুই প্রভাষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বাংলাদেশ যুব ইউনিয়নের বগুড়া জেলা শাখার সহ-সভাপতি অখিল পালের পরিচালনায় এসময় ওই মানববন্ধনে বক্ত্যব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বগুড়া জেলা শাখার সভাপতি সাদ্দাম হোসেন, যুব ইউনিয়নের জেলা শাখার সাধারণ সম্পাদক শাহনেওয়াজ খান পাপ্পু, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ,
কৃষক সমিতি জেলা কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার পাল, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক আরিফুল হক খান রনিক, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান, সাংগঠনিক সম্পাদক ছাব্বির আহম্মেদ, যুব ইউনিয়ন সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ রবিন, ছাত্র নেতা মহেন্দ্র, সাগর, বায়েজি, নাইম, আকিব ও সুজন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২