হোম » প্রধান সংবাদ » নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণ, ১৫ জন অগ্নিদগ্ধ

নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণ, ১৫ জন অগ্নিদগ্ধ

আওয়াজ অনলাইন : নারায়ণগঞ্জ শহরের খানপুর তল্লা এলাকায় মসজিদে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পনের থেকে বিশ জন মুসল্লি গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাতে এশার নামাজ চলাকালীন সময়ে শহরের তল্লা বাইতুস সালাম মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আহতদেরকে শহরের ভিক্টোরিয়া হাসপাতাল ও গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। /এইচ.

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!