হোম » প্রধান সংবাদ » বগুড়া নন্দীগ্রাম পৌরসভার মেয়রের বাসার সামনে থেকে মোটরসাইকেল চুরি

বগুড়া নন্দীগ্রাম পৌরসভার মেয়রের বাসার সামনে থেকে মোটরসাইকেল চুরি

এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার মেয়রের বাসার সামনে থেকে মোটর সাইকেল চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল তার আত্মীয়ের নাম্বার বিহীন এ্যাপাসি আরটিআর-১৬০ সিসি মোটরসাইকেল ৩রা আগস্ট বেলা ২ টার দিকে নন্দীগ্রাম কচুগাড়ি বাসার সামনে রেখে বাসার ভিতরে যায়। কিছু সময় পর তিনি বাসা থেকে বের হয়ে দেখে মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। এরপর অনেক খোঁজাখুজি করেও মোটরসাইকেলটি উদ্ধার করতে পারেনি। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ শওকত কবির বলেছে, অভিযোগ পেলেই প্রয়েজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!