
এম.এ রাশেদ বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলায় কারোনার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ খামারিদের সরকারি প্রনোদনা দিতে প্রাণীসম্পদ অফিসের উম্মুক্তভাবে ফরম পূরন ও জমা নিতে শুরু করেছে প্রাণী সম্পদ অফিস। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রাণীসম্পদ অফিসের সামনে ফরম পূরন করে লাইন ধরে ফরম জমা দিতে দেখা যায়।
প্রাণীসম্পদ দপ্তর সুত্রে জানা যায়, কারোনা মাহামারিতে ক্ষতিগ্রস্থ খামারিদের মাঝে সরকারি প্রনোদনা দেওয়ার জন্য খামারিদের তালিকা দিতে বলে প্রাণীসম্পদ অফিসকে। উম্মুক্ত ভাবে ঘোষনা দিয়ে প্রাণী সম্পদ অফিস ফরম জমা নিতে শুরু করে। কয়েক সপ্তাহ ধরে ফরম জমা দিয়েছেন অনেক খামারি। কিন্ত প্রকৃত খামারিরা ফরম দিয়েছে কিনা তা যাছাই করতে সরকারি ছুটিরদিন সহ নিরলসভাবে পরিশ্রম করে খামারিদের বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শণ করেন উপজেলা প্রণীসম্পদ কর্মকর্তা ডা: মো: আমির হামজা,
লাইভস্টক এক্সটেনশন অফিসার কৃষিবিদ সানজিদা হক সহ কর্মচারীবৃন্দ। এ বিষয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো: আমির হামজা বলেন, আমরা উম্মুক্ত ভাবে খামারি নিচ্ছি যেন কোন খামারি বাদ না পরে এবং প্রকৃত খামারিরা ফরম দিচ্ছে কিনা তা দেখতে আমিসহ সকল কর্মকর্তা কর্মচারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ বিভিন্ন খামারের ছবি তুলে নিচ্ছি।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য