
মোস্তাফিজুর,নাটোর প্রতিনিধি: আজ থেকে নাটোরে থামবে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন দুটি। ট্রেন দুটি এখানে যাত্রাবিরতির পাশাপাশি যাত্রী ও পরিবহন করবে। এর আগ পর্যন্ত এই ট্রেন দুটি নাটোর স্টেশনে থামেনি। নাটোরের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ঐকান্তিক প্রচেষ্টায় নাটোরে যাত্রাবিরতি করছে আজ থেকে।
আজ এর উদ্বোধন করলেন তিনি নিজেই। নাটোরবাসী এই অসাধ্য সাধনের জন্য তাদের সংসদ সদস্য ও প্রান প্রিয় নেতা শফিকুল কে শুভেচ্ছা জানিয়েছেন। আজ নাটোর রেলওয়ে স্টেশনে সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শফিকুল ইসলাম শিমুল উপস্থিত থাকে ফিতা কেটে যাত্রা বিরতির উদ্বোধন করেন, নাটোর থেকে যাত্রীরা ট্রেনে ওঠেন। ট্রেনের যাত্রীদের শুভেচ্ছা জানান এবং ট্রেন দুটি শুভ উদ্বোধন ঘোষণা করেন।এ উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য জনসভায় শফিকুল ইসলাম শিমুল বলেন, আমার সাধ্যের মধ্যে যা আছে এবং যা যা করা সম্ভব হয় তার সবি আমি নাটোর বাসীর জন্য করব । পূর্বেও করেছি এবং জীবনের শেষ রক্ত বিন্দু ঢাকা পর্যন্ত করে যাব।
নাটোর বাসীর অনেক আশা এবং আকাঙ্ক্ষার প্রথম ট্রেনটি কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি নাটোরে থামার পর ফিতা কেটে নাটোর বিরতি ও নাটোর থেকে যাত্রী উত্তোলনের উদ্বোধন করেন এমপি। এসময় ফুল দিয়ে যাত্রীদের কে বরণ করে নেওয়া হয়। শেষে মোনাজাতের মাধ্যমে সকলের কল্যাণ কামনা করা হয়।স্টেশন কমিটির সভাপতি শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ের নাটোর স্টেশন মাস্টার অশোক কুমার চক্রবর্ত্তী, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি,
জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জজকোর্টের পিপি এডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক শামসুল ইসলাম, সৈয়দ মর্ত্তোজা আলী বাবলু প্রমূখ। নির্দিষ্ট যাত্রা বিরতি শেষে জাত্রি নিয়ে ঢাকার উদ্দেশ্যে ত্যাগ করার কথা রয়েছে ট্রেনটির। ২০১৯ সালের ২৫ মে এই ট্রেনটির যাত্রা শুরু হলেও নাটোরে ছিলনা কোনো স্টপেজ। ট্রেনটির ভাড়া নির্ধারণ করা হয়েছে নাটোর থেকে ঢাকা পর্যন্ত ৩৫০ টাকা।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য