
মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা উপজেলা প্রতিনিধিঃ ফেনী জেলা সমিতি ইনক যুক্তরাষ্ট্রস্থল দাগনভূঞা শাখা ও শামীম মাহমুদ ফাউন্ডেশন এর যৌথ উদ্যেগে দাগনভূইয়া উপজেলা করোনা কালীন সময়ে গরীব অসহায় লোকদের মাঝে ত্রান বিতরণ মঙ্গলবার বিকেলে হায়াতপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, বিশেষ অতিথি ছিলেন এস আই মানোয়ার, এ এস আই নাজমুল হুদা, ২ নং ওয়ার্ড মেম্বার মো. হুমায়ুন কবির, আবদুল মান্নান মুন্না প্রমূখ।
উল্লখ্য, গরীব অসহায় ও দুস্থ্যদের কল্যানে শতাধিক ব্যক্তির মাঝে প্রায় সাত প্রকারের খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা