
মোস্তাফিজুর,নাটোর প্রতিনিধি: দেশব্যাপী করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্থ নাটোর জেলার খেলোয়ারদের মাঝে জাতীয় ক্রীড়া পরিষদের অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে নাটোরের জেলা প্রশাসাক কার্যালয়ের কনফারেন্সর রুমে জেলা প্রশাসন এবং ক্রীড়া সংস্থার আয়োজনে খেলোয়ারদের মাঝে আর্থিক অনুদান তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ।
এসময় নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুস্ঠানে জেলার ৪৫জন খেলোয়ারের মাঝে সাত হাজার টাকা করে বিতরণ করা হয়।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য