
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ধুনট-শেরপুর সড়কে বাস-অটোভ্যান সংঘর্ষে ৫জন আহত হয়েছে। আহতরা হলেন, কুসুম্বি ইউনিয়নের বাড়গা কলোনী এলাকার মৃত মজিবর সরকারের ছেলে রুবেল (৪০), কলেজরোড শ্রীরামপুর এলকার ইউসুফ আলীর ছেলে জীবন মিয়া (১৯) অন্যদের নাম পরিচয় পাওয়া যায়নি। শনিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ধুনট-শেরপুর সড়কের হোসনাবাদ হাজ্বীরোড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, শেরপুর টু গোসাইবাড়ী বাস শেরপুর থেকে যাত্রী নিয়ে গোসাইবাড়ী যাওয়ার সময় কর হোসনাবাদ হাজ্বীরোড এলাকায় পৌছালে বাসটি সিএনজিকে অভাটেক করতে গিয়ে বিপরীতদিক থেকে আসা অটোভ্যানটির উপর তুলে দেয়। এতে অটোভ্যানটির চারজন যাত্রী সহ চালক গুরুতর আহত হয়। শেরপুর ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের অবস্থা অবনতি হওয়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তর করে। শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসার মো: রতন হোসেন জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠনো হয়েছে। রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য