
মোঃরিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলায় প্রনোদনা কর্মসুচির আওতায় ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুর দেড় টার দিকে উপজেলা পরিষদ চত্ত¡রে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার কৃষকদের মাঝে প্রনোদনার উপকরণ বিতরন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আনিছুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, পৌর আওয়ামী লীগের সম্পাদক মোঃ ময়নুল হক মনু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, প্রতিজন কৃষকের মাঝে পাঁচ কেজি মাশকালাই, পাঁচ কেজি পটাশ সার, ১৫ কেচি ডিএপি সার বিনামূল্যে বিতরন করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য