
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ভৈরবে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পোনামাছ অবমুক্তি কার্যক্রমের আওতায় ভৈরবের নদী, পুকুর ও জলাশয়ে পোনা মাছ অবমুক্ত কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ ২৫ আগস্ট মঙ্গলবার জগ্নাৎপুর এলাকায় ভৈরব ব্রহ্মপুত্র নদের সেতুর নিচে ১১৩ কেজি পোনা মাছ অবমুক্ত করে এ কাজের উদ্বোধন করেন ঢাকা বিভাগ মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক সৈয়দ মো. আলমগীর।
পোনামাছ অবমুক্তি কার্যক্রমের উদ্বোধনের সময় উপজেলা মৎস কর্মকর্তা লতিফুর রহমান বলেন ব্রক্ষপুত্র নদ জগন্নাথপুর ব্রীজ সংলগ্ন ১১৩ কেজি, উপজেলা পরিষদ পুকুর ১২০ কেজি, নবীপুর আশ্রয়ন পুকুর ৪০ কেজি, চানভান্ডার দরবার শরীফ পুকুরে ৪০ কেজি মোট ৩১৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা, জেলা মৎস কর্মকর্তা রিপন কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ বুলবুল আহমেদ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা