হোম » প্রধান সংবাদ » খুলনায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৭টি কারখানা উ‌চ্ছেদ

খুলনায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৭টি কারখানা উ‌চ্ছেদ

খুলনা প্রতিনিধি: খুলনার রূপসায় অবৈধ ভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৭টি কারখানা (চুল্লি) উ‌চ্ছেদ করেছে ভ্রাম্যমান আদাল‌ত। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার জাবুসা এলাকার ওরিঅন পাওয়ার প্লান এর পিছনে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদাল‌ত পরিচালনা করেন রূপসা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তার।
এ ব্যাপারে রূপসা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তার জানান, অবৈধ ভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করার কারনে পরিবেশ ও স্থানীয় মানুষদের নানা সমস্যা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে উক্ত এলাকায় অব‌স্থিত ৭টি চুলা ভেঙ্গে উ‌চ্ছেদ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!