
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি দৈনিক নওরোজ পত্রিকার পীরগঞ্জ পৌরসভা প্রতিনিধি ফজলুল কবীর ফকিরের পিতা ও দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর চাচা আব্দুল হামিদ ফকির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সাংবাদিকের পিতার মৃত্যুতে শোক জানিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন প্রেস ক্লাব পীরগঞ্জ। সাংবাদিকের পিতা আব্দুল হামিদ ফকির গতকাল রোববার রাত সোয়া বারটায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ১১০ বছর। তিনি এক ছেলে ও এক কন্যা সন্তান রেখে যান ।
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেস ক্লাব পীরগঞ্জের ভারপ্রাপ্ত সভাপতি পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী সাধারণ সম্পাদক জাকির হোসেন, পীরগঞ্জ আনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আবু তারেক বাঁধন, সহ পীরগঞ্জের বিভিন্ন পত্রিকায় কর্মরত সকল সাংবাদিকরা। সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে পীরডাঙ্গী ঈদগাহ মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে ফকিরপাড়া পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন কাজ সম্পন্ন করা হয়েছে ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য