
এম.এ রাশেদ (বগুড়া) জেলা প্রতিনিধিঃ বগুড়ারসোনাতলায় বিল থেকে অজ্ঞাত এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর একটার দিকে সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের আউদার বিল থেকে ওই লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক মাস আগে ওই লাশ ফেলে রেখেছে। এমনটি জানিয়েছেন সোনাতলা থানার ওসি মাসউদ চৌধুরী।
ওসি জানান, আউদার বিলে মাছ ধরতে গিয়ে কচুরিপানার মধ্যে গলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় গ্রামের লোকজন। এরপর লাশ উদ্ধার করে পুলিশ। লাশের পরনে শার্ট রয়েছে। তবে লাশ গলিত হওয়ায় মুখমণ্ডল বোঝা যায়নি। তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা