হোম » প্রধান সংবাদ » ভালুকা থেকে জানাজায় শরীক হতে রাস্তায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ৮ আহত ৬।

ভালুকা থেকে জানাজায় শরীক হতে রাস্তায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ৮ আহত ৬।

আরিফুল ইসলাম আরিফ,ময়মনসিংহ, ভালুকা প্রতিনিধি: ভালুকা থেকে শেরপুরে আত্মীয়ের মৃত্যুর সংবাদ শুনে জানাজায় শরীক হওয়ার জন্য ভালুকা ও পাগলা থেকে হাইয়েজ মাইক্রোবাস গাড়িতে রওনা হয়েছিলেন ৪পরিবারের ১৪ সদস্য গন্তব্যের কাছাকাছি পৌছানোর পর্বেই পথিমধ্যে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশুসহ ৮জন নিহত,আহত ৬জন।এ ঘটনায় ভালুকার কাইচান ও পাগলা এলাকায় গ্রামের বাড়িতে নেমে আসে শোকের ছায়া।জানাযায়,১৮ই আগষ্ট সকালে মঙ্গলবার মাইক্রোবাসটি ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যাওয়ার পথে ফুলপুরের বাশাতি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায় মাইক্রোবাসটি (ঢাকা মেট্টো- চ-১৯-২৩৯৯)।

 

ঘটনাস্থলেই থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহ্জাহান মিয়া জানান,ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যাওয়ার পথে মাইক্রোবাসটি বাশাতি নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়।এসময় এক শিশুসহ ৮জন মারা যান।স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার তৎপরতা শুরু করে।আহতদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।নিহতদের লাশ দাফন করার জন্য পরিবারের লোকজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!