
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করেছেন শফিক নামে এক শিক্ষক। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। শফিক উপজেলার দক্ষিন জাওরানী গ্রামের ৯নং ওয়ার্ডের বারেক মুন্সির পুত্র।
এছাড়া সে কাদমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জানাগেছে, শফিক তার নিজ ফেসবুক আইডি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের প্রতিকী লোগো সম্বলিত ছবি মানুষের পায়ের জুতায় দিয়ে পোষ্ট করেন। এ ঘটনায় গত ২৯ জুলাই হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ
করেন স্থানীয় বসিন্দা আবুল কাসেম।
এ বিষয়ে আবুল কাসেম বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে কুটক্তি করেছেন শফিক। তাই আমি থানায় অভিযাগ করেছি। আমি এর বিচার চাই’। এ বিষয়ে হাতীবান্ধা মুক্তিযোদ্ধার সংসদ সন্তান কমান্ড আহবায়ক রোকোনুজ্জামান সোহেল বলেন,‘ যারা জাতির পিতাকে নিয়ে কুটক্তি করেন তাদের বাংলাদেশে থাকার অধিকার নাই। ওরা জাতির পিতার খুনিদের উত্তরসূরী।
এ বিষয়ে অভিযুক্ত শফিক বলেন, ‘আমি ব্যাস্ত আছি পরে কথা বলবো বলে ফোনটি কেটে দেয়’।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে, তদন্ত শেষে ব্যবস্থা গ্রহন করা হবে’।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী