
আবু জাহের, শেরপুর (বগুড়া) থেকে: বগুড়ার শেরপুরে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই শিশুর ভাসমান লাশ করতোয়া নদী থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ আগষ্ট) বিকেলে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া নামাপাড়া স্যান্যাল চড়া এলাকা থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়। নিহতরা হচ্ছে একই ইউনিয়নের শেরুয়া নামাপাড়া গ্রামের আব্দুল করিমের মেয়ে কারিমা (৫) ও আব্দুর রাজ্জাকের মেয়ে বিথী (৫)।
জানাগেছে, শুক্রবার দুপুরে খেলা করে বাড়ীর পার্শে বন্যার বানী আসায় শ্যান্ন্যাল চড়াতে গোসল করতে যায়। এরপর থেকেই তাদেরকে আর খুজে পাওয়া যাচ্ছিল না। বিকেল ৫ টার দিকে নদীর ভাটিতে স্যানাল চড়া নামক স্থানে দুই শিশুর লাশ ভেসে উঠলে নিহত শিশু মা দেখে লাশটি উদ্ধার করে। স্থানীয়দের ধারনা গোসল করার সময় একজন পানিতে ডুবে যায়। পরে দাতে উদ্ধার করার সময় আরেক শিশু নদীতে ডুবে গিয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন মরদেহ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য