হোম » প্রধান সংবাদ » বগুড়ার শেরপুরে চিরকুট লিখে ৪র্থ শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

বগুড়ার শেরপুরে চিরকুট লিখে ৪র্থ শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

আবু জাহের, শেরপুর (বগুড়া) থেকে:  বগুড়ার শেরপুরে বাবা মায়ের সাথে অভিমান করে চিরকুট লিখে জেসমিন আক্তার (৯) নামের ৪র্থ শ্রেণীর ছাত্রী আত্মহত্যা করেছে। জেসমিন আক্তার শেরপুর উপজেলার উপজেরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী ও পৌরশহরের নয়াপাড়া এলাকার শহিদুল ইসলামের মেয়ে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় পৌরসহরের নয়াপাড়া এলাকায় নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। যানা যায়, শেরপুর উপজেলার পৌরশহরের নয়াপাড়া এলাকার শহিদুল ইসলামের মেয়ে জেসমিন তার শয়ন কক্ষে একটি চিরকুটে লিখেছে “আমার বাবা-মা আমাকে ভালোবাসেনা, তাই আমি আত্মহত্যা করব” চিরকুটটি বিছানার উপর রেখে শয়ন ঘরের তীরের সঙ্গে ওরনা পেছিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় খবর পেয়ে শেরপুর থানা পুলিশ চিরকুট ও লাশটি উদ্ধার করে। এ বিষয়ে শেরপুর থানা পুলিশ পরিদর্শক আবুল কলাম আজাদ জানান, আমরা লাশ ও চিরকুট উদ্ধার করছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!