
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ১৩ আগস্ট দুপুরে ম্যুরালটি উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। পরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া করে তার আত্মার মাগফেরাত কামনা করা হয়।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার ফারুক আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ মামুনুর রশীদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার, ভিপি সুয়েবসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীসহ অন্যান্য শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য