
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদী উপজেলার পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এটিএসআই সুজাউল
ইসলাম হত্যা মামলার প্রধান আসামী কোয়েল (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির বর্তমান ইনচার্জ পরিদর্শক শহীদুল ইসলামের নেতৃত্বে পুলিশ পাকশী মেরিনপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে জিআর নং- ৩৫৯/১৫, ধারা- ৩০২/৩৭৯/৩৪ নম্বর মামলা রয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালে ৫ অক্টোবর সকালে পাকশী রেলওয়ে কলেজের পেছনে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এটিএসআই সুজাউল ইসলামের মরদেহ পাওয়া যায়। গত ৪ অক্টোবর সন্ধ্যা ৭টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং মোবাইলও বন্ধ পাওয়া যায়। রাতভর অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি।
পর দিন সকালে তার মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে ঈশ্বরদী থানায় মামলা করা হয়। পরে তদন্তের পর কোয়েলকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। ঈশ্বরদী থানার ওসি শেখ নাসিরউদ্দীন জানান, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ মামলা এখনও আদালতে বিচারাধীন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য