
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদীতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার পর্যন্ত ঈশ্বরদীতে করোনা আক্রান্ত্রের সংখ্যা ১৭৭ জন। করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরন করেছে ৫ জন। সোমবার নতুন করে আরও দুইজন করোনা আক্রান্ত হয়েছে। এরা হলো ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়ীয়া বাজারের রফিকুদ্দীনের ছেলে আল-আমীন (৩২) ও সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা গ্রামের হাবিবুর রহমানের ছেলে ডাবু প্রামানিক (৩৫)। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসমা খান বলেন, গত শনিবার বগুড়ার টিএমএসএসের ল্যাবে নমুনা দিয়ে পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ এসেছে বলে গতকাল সোমবার রাতে প্রাপ্ত তথ্য থেকে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য