হোম » আইন-আদালত » বগুড়ায় ভুয়া ফলাফল বিক্রি করায় এক যুবক  গ্রেফতার 

বগুড়ায় ভুয়া ফলাফল বিক্রি করায় এক যুবক  গ্রেফতার 

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় ভুয়া ‘ডোপ টেস্ট’-এর ফলাফল বিক্রি করার অভিযোগে রাসেল মাহমুদ (২৫) নামে এক যুবককে আটক করেছে করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে শহরের সরকারি আজিজুল হক কলেজ (কামারগাড়ী) এলাকা থেকে তাকে আটক করা হয়।
রাসেল কামারগাড়ী এলাকার একটি কম্পিউটার এন্ড ফটোস্ট্যাট দোকনের সত্তাধীকারী। এবং আজিজুল হক কলেজের মাস্টার্স (ভূগোল ও পরিবেশ) পরীক্ষার্থী। তাকে নিজ প্রতিষ্ঠান থেকেই আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন। তিনি বলেন, ‘সরকারি আজিজুল হক কলেজে প্রথম বর্ষে ভর্তির জন্য শিক্ষার্থীরা মাদক গ্রহণ করে কি’না তা নিশ্চিত হতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়।
এ সুযোগকে কজে লাগিয়ে কামাড়গাড়িতে কিছু কম্পিউটার এন্ড ফটোষ্ট্যাট দোকানদার বিভিন্ন হাসপাতালের নাম ব্যবহার করে ডোপ টেস্টের ভুয়া ফলাফল বিক্রি করা শুরু করে। প্রতি রিপোর্ট ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি করা হয়। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে রাসেলকে আটক করা হয়।’ র‌্যাব কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, রাসেলকে আটকের সময় তার দোকান থেকে কিছু ডোপ টেস্টের ভুয়া ফলাফল জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!