হোম » সারাদেশ » জামালপুরের লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ সাধারণ সভা

জামালপুরের লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ সাধারণ সভা

রবিউল হাসান লায়ন: জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার সন্ধ্যায় বারুয়ামারী জহুরা খাতুন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী তারার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ভূমি মন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা  আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ এম এ মান্নান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সহ-সভাপতি আব্দুল আওয়াল, সহ সভাপতি ও ৩ নং লক্ষীরচর ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হোসেন বিদ্যুৎ, যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মুক্তা, আইন বিষয়ক সম্পাদক সরোয়ার হোসেন মহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!