
সারাদেশে ফ্যাসিবাদী হাসিনা সরকার যেভাবে সন্ত্রাসী আগ্রাসন চালিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে রামরাজত্ব কায়েম করেছিলো তাদের অন্যতম দোষর রুবেল। হাসিনার ক্যাডার বাহিনী এই রুবেল ছাত্রজনতার উপর নির্মমভাবে গুলি করেছে। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুই হাতে দু’টি পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি করা জহিরুল ইসলাম ওরফে সন্ত্রাসী রুবেলকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার রাত পৌনে ১টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বাসসকে এই তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও দুই হাতে পিস্তল নিয়ে গুলিবষর্ণ করেছিল রুবেল। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, সেদিন সন্ত্রাসী রুবেল দুই হাতে দু’টি পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছেন। সেই অভিযোগে তাকে গ্রেফতার করতে মাঠে নামে র্যাব।
-আওয়াজ ডেস্ক-

আরও পড়ুন
বগুড়া ধুনটে গাছে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়
বগুড়ায় চেয়ারম্যান প্রার্থী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন