
আওয়াজ অনলাইন: আকস্মিক বন্যায় বিপর্যস্ত ফেনীতে বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটাল। গত বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এই মেডিকেল ক্যাম্প কলেজ ফর উইমেন এন্ড হসপিটালের ডা. বোরহান উদ্দিন শুভর সার্বিক সহযোগিতায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এতে ওই হাসপাতালের ডা. এনামুল করিম ইমন, ডা. হালিমা, ডা. ইমরান, ডা. সূর্যসহ বিভিন্ন বিভাগীয় প্রধানসহ ১৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও ৯জন ইন্টার্ন ডাক্তার অংশ নেন।

সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জামেয়াতুর রহমান মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে রাজধানীর উত্তরা মহিলা মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রায় ১ হাজার ৫০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করেন। এর আগে সকালে মেডিকেল ক্যাম্প কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় জামেয়াতুর রহমান মাদ্রাসার সভাপতি হাজী জালাল আহমদ, সেক্রেটারী আলহাজ্ব মো. মহিউদ্দিন, কোষাধ্যক্ষ মো. নাসিম উদ্দিন, মাদ্রাসার মুহতামিম বাহালুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চিকিৎসা নিতে আসাদের মধ্যে অধিকাংশই বয়স্ক, মহিলা ও শিশু। তাদের মধ্যে চর্মরোগে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি।
আয়োজক কমিটির সদস্য ব্যবসায়ী মো. নাসিম উদ্দিন জানান, বন্যার্তদের চিকিৎসা সেবায় আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় হাজারের বেশি মানুষ চিকিৎসা সেবা নিয়েছে। সেবা পেয়ে স্থানীয়রা খুশি। এ জন্য মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটালের চিকিৎসক টীমের প্রতি আমরা কৃতজ্ঞ।

আরও পড়ুন
অতিরিক্ত ঘুমের অভ্যাস বাড়ায় ডিপ্রেশনের ঝুঁকি, আর কী কী ক্ষতি হয়?
সেদ্ধ পেঁপে খেলে যা হয়
আলফাডাঙ্গায় প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা সংক্রান্ত যাচাই-বাছাই সভা