
টানা কয়েকদিন ধরে চলমান শ্রমিক বিক্ষোভের পর কর্মে ফিরেছে আশুলিয়া শিল্পান্ঞ্চলের শ্রমিকরা। দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য শিল্প প্রতিষ্ঠানগুলোকে খোলা রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনুস। শ্রমিক অসন্তোষের মুখে শিল্পাঞ্চল আশুলিয়ায় বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর মধ্যে আজ বেশিরভাগই খুলেছে। এসব কারখানায় সকালের বৃষ্টি উপেক্ষা করে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।
শনিবার সকাল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের তাদের কর্মস্থলে যোগ দিতে দেখা গেছে এবং সকাল ৮টার পর থেকে শুরু হয়েছে উৎপাদন।
শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলে যৌথবাহিনীর টহল অব্যাহত রয়েছে বলেও কারখানা মালিকগণ জানিয়েছেন। শিল্প পুলিশ-১ এর পরিচালক সারোয়ার আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, আজ শিল্পাঞ্চলের কোথাও কোনো সড়ক অবরোধসহ কারখানায় হামলা বা ভাংচুরের ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রম আইনের ১৩ (১) ধারা মোতাবেক বন্ধ থাকা ৮৬টি কারখানার বন্ধ ৫০টি খুলেছে। আর সাধারণ ছুটি ঘোষণা হওয়া বাকি ১৩টি কারখানার মধ্যে প্রায় বেশিরভাগ কারখানায় আজ খোলা রয়েছে। শুধু ১৩টি কারখানায় এখনো সাধারণৃ ছুটি রয়েছে।
উল্লেখ্য, টানা দুই সপ্তাহ ধরে চাকরি প্রত্যাশী ও শ্রমিকদের আন্দোলনের মুখে আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। পরিস্থিতি খারাপের দিকে গেলে গত বৃহস্পতিবার ২১৯টি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় মালিকপক্ষ। যার মধ্যে ৮৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। তবে আজ কিছু কারখানা বাদে বেশিরভাগই খোলা রয়েছে, স্বাভাবিক রয়েছে উৎপাদন।
-আওয়াজ ডেস্ক-

আরও পড়ুন
মাস্টার্স পাস করেও কর্মহীন ৯ লাখ তরুণ: দিশেহারা উচ্চশিক্ষিত বেকার সমাজ
জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন স্বাভাবিক হচ্ছে: শিক্ষামন্ত্রী
‘বাংলার জয়যাত্রা’ ১১৫ দিন পর হরমুজ পার হলো