
আওয়াজ অনলাইন: রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালত- আইসিজে-তে মিয়ানমারের তথ্য-উপাত্ত জমা দেয়ার সময়সীমা শেষ হচ্ছে আজ।
গেল বছরের ২২ জুলাই গাম্বিয়ার করা ওই মামলায় মিয়ানমারের প্রাথমিক আপত্তি খারিজ করে দেয় আদালত। এরফলে গণহত্যার মামলার বিচার প্রক্রিয়া চলতে আর কোনো বাধা থাকে না। ওই দিনই আদালত, মিয়ানমারকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত জমা দিতে ২০২৩ এর ২৪ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেয়। প্রায় ৯ মাস সময় পাওয়ার পরও দু’দফায় সময় বাড়ায় মিয়ানমার। এ নিয়ে ওই মামলায় তথ্য-উপাত্ত জমা দিতে প্রায় ১৩ মাস সময় পেলো জান্তা সরকার। মিয়ানমার সেনাবাহিনীর দমনে-পীড়নের শিকার হয়ে ২০১৭ সালের আগস্টে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এ ঘটনার দু’বছর পর আইসিজে’তে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা দায়ের করে আফ্রিকার দেশ গাম্বিয়া।

আরও পড়ুন
আমাদের পানিতে হাত দিলে কেটে ফেলা হবে: ভারতকে পাকিস্তানি মন্ত্রী
বাংলাদেশে পাঠানোর জন্য ২০টি রেলকোচ প্রস্তুত করেছে ভারত
পাকিস্তানে জোড়া বোমা হামলা, নিহত ৭