হোম » আন্তর্জাতিক » কাল থেকে সৌদি আরবে রোজা শুরু

কাল থেকে সৌদি আরবে রোজা শুরু

সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার থেকে দেশটিতে রোজা শুরু হবে।

আজ রোববার সৌদি আরবের সংবাদ মাধ্যম আরাব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, আজ সন্ধ্যায় সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে। সোমবার থেকে সৌদি আরকে রোজা শুরু হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আরবি বর্ষপঞ্জির নবম মাস হলো রমাজান। এই মাসে সূর্য উদয়ের সময় থেকেত সূর্যাস্ত পর্যন্ত পানি বা যেকোনো ধরনের কাবার না খেয়ে রোজা পালন করা হয়। সারা বিশ্বের মুসলমানরা রমজান মাসটি সিয়াম সাধনা ও ইবাদতে কাটান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!