
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু বলেছেন, তোমরা আমাকে পছন্দ করো বা না করো, আমাকে ভোট দাও বা না দাও, তবুও কলেজে আমি কোন ধরনের ভালোবাসার নামে ইভটিজিং মেনে নেব না। যারা এসব করবে তাদের অভিযোগ পাওয়া গেলে প্রকাশ্যে বিচার করা হবে।
আমাদের শেরপুর জেলা শিক্ষা ও উন্নয়নের দিক থেকে অনেক জেলা থেকে পিছিয়ে আছে। তাই তোমাদের আগামী দিনের শেরপুরের উন্নয়নে এগিয়ে আসতে হবে। তোমাদেরকে ভবিষ্যতে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করতে হবে।
রোববার (১০ মার্চ) দুপুরে শেরপুর সরকারি কলেজের আয়োজনে কলেজ মাঠে তার সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, কলেজের সাবেক ভিপি বায়োজিদ হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক প্রমুখ।
সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২