হোম » অপরাধ-দুর্নীতি » চাঁপাইনবাবগঞ্জে ডাঃ কাজেম হত্যায় জড়িত খুনিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে ডাঃ কাজেম হত্যায় জড়িত খুনিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

শাহীন আকতার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতি সন্তান তরুন চর্মরোগ বিশেষজ্ঞ  ডাঃ গোলাম কাজেম আলী আহমেদ এর নির্মম হত্যাকন্ডের প্রতিবাদে ও হত্যায় জড়িত খুনিদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার রক্তদানকারী সেচ্ছাসেবী সংগঠন। 
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের সামনে চাঁপাইনবাবগঞ্জ সেচ্ছাসেবী সংগঠন এর ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন এর সভাপতি আক্তারুজ্জামান সিহাব সভাপতিতে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য প্রদান করেন চ্যারিটি ব্লাড ইউনিট এর প্রধান  উপদেষ্টা ও সদর হাসপাতালের বিশেষজ্ঞ ডাঃ আব্দুস সামাদ,সভাপতি ওয়ালিদ হাসান মাইনুল,চ্যাভেলী রক্ত ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আবুল কালাম আজাদ, সাংবাদিক মোঃ শাহিন আকতার ,যুব রেডক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ ইউনিট চিফ ডেপুটি হেল্থ সার্ভিস ডিপার্টমেন্ট এর  গাজী মোঃ কামাল হোসেন,বেটার চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইন সভাপতি  বিপলব হোসেন,চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক জেম হোসাইন,চাঁপাই ব্লাড ডোনেট ইউনিট ফাউন্ডেশনের সদস্য আবু জার গিফারি, ডাঃ কাজেম আহমেদ এর শৈশবের স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন চ্যারিটি ব্লাড ইউনিট এর উপদেষ্টা মোঃ জমশেদ আলী। মানববন্ধনে সকল বক্তৃতাদের দাবী ডাঃ কাজেম হত্যায় জড়িত খুনিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন তাঁরা।
উল্লেখ চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ গোলাম কাজেম আলী আহমেদ  গত ৩১ অক্টোবর  রোববার দিবাগত রাত পনে ১২ টায় রাজশাহী বর্ণালী মোড়ে চেম্বারে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে তাকে খুনিদের হাতে নির্মম ভাবে হত্যা হয়েছিল
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!