হোম » অপরাধ-দুর্নীতি » ধুনটে ঘরে সিঁধ কেটে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি   

ধুনটে ঘরে সিঁধ কেটে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি   

এম এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা হেউটনগর গ্রামে রাতে ঘরের সিঁধ কেটে নগত টাকা স্বর্ণের চেন মোবাইল চুরির ঘটনা ঘটেছে।

গত বুধবার (২০ সেপ্টেম্বর) রাতি অনুমান ১১ টা থেকে রাতি অনুমান ৩ টার মধ্যের যেকোনো সময় উপজেলার ২নং কালের পাড়া ইউনিয়নের হেউটনগর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হেউটনগর মধ্যে পাড়া গ্রামের সোহেল রানার বসতঘরে সিঁধ কেটে ঘরে ঢুকে ঘর থেকে চোর ১টি মোবাইল, স্বর্ণালঙ্কার, নগদ টাকা-পয়সা ও ব্যবহৃত গৃস্থালি জিনিসপত্র লুটে নেয়। পরদিন ভোরে ঘুম থেকে ওঠার পরই ঘরে সিঁধ কাটা দেখতে পেয়ে ঘরের চুরির বিষয়টি বুঝতে পারেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালের পাড়া ইউনিয়ন পরিষদের রাকিবুল ইসলাম। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল ইসলাম বলেন, এখন পর্যন্ত চুরির ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!