
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে বিদেশি মদসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার সমশ্চূড়া এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫৯ বোতল বিদেশি মদ উদ্ধার করে।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় দুজনকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতাররা হলেন উপজেলার পশ্চিম সমশ্চূড়া এলাকার মো. আসকর আলীর ছেলে রফিকুল (২৫) ও ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া মারুয়াপাড়ার মৃত. কছর আলীর ছেলে আব্দুল রফিকুল (৩০)।
ওসি মো. এমদাদুল হক জানান, সমশ্চূড়া এলাকায় এক প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক ব্যবসা ও সেবন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭