
বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ এর নতুন সহচর ভর্তি কার্যক্রম ২০২৩ সম্পন্ন হয়েছে ।
ভর্তি ইচ্ছুক সহচরদের রোভার স্কাউট গ্রুপে সংযুক্ত করার লক্ষ্যে গত ১৩ সেপ্টেম্বর ভর্তি লিখিত পরীক্ষা সম্পন্ন হয় এবং উক্ত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তাদের ১৭ সেপ্টেম্বর ভাইভা বা মৌখিক সাক্ষাৎকার সম্পন্ন হয়। মৌখিক সাক্ষাৎকারে তাদের বিভিন্ন কার্যক্রমের উপর ভিত্তি করে চূড়ান্ত মূল্যায়ন করা হয়।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ রোভার শিক্ষক, বশেমুরবিপ্রবির রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, মোঃ মজনুর রশিদ।
তিনি বলেন, প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি রোভার কার্যক্রম একজন শিক্ষার্থীকে দক্ষ, কর্মঠ, আত্মনির্ভরশীল, নেতৃত্ব গুণাবলী সম্পূর্ণ ব্যক্তিত্ব তৈরিতে সাহায্য করবে এবং সমাজে সেবা মূলক কার্যে তারা অগ্রণী ভূমিকা রাখবে।
মো. জুবাইর আল মাহমুদ (উডব্যাজ), রোভার স্কাউট লিডার, বশেমুরবিপ্রবি রোভার স্কাউট গ্রুপ ও সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ।
তিনি বলেন, রোভারিং কার্যক্রম হল একটি সুন্দর ও আনন্দদায়ক শিখন পদ্ধতি। সেখানে সবাই আনন্দের সাথে সমাজসেবামূলক কাজ করে থাকে এবং কেউ অবসাদ অনুভব করে না।
বাঁধন মনি, রোভার স্কাউট লিডার (গার্ল-ইন-রোভার) বশেমুরবিপ্রবি রোভার স্কাউট গ্রুপ ও সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ। এস.এম. তৌফিক এলাহী, রোভার স্কাউট লিডার, বশেমুরবিপ্রবি রোভার স্কাউট গ্রুপ এবং মো: রাজু সিকদার, সম্পাদক, ট্রুপ গিলওয়েল ওপেন স্কাউট গ্রুপ, গোপালগঞ্জ।
এছাড়াও উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সাজ্জাদ শেখ জয়(সিনিয়র রোভার মেট) অনিক কুমার সাহা(সহকারী রোভার মেট) আকাশ কুমার (সহকারী রোভারমেট) উৎপল রায় বিষ্ণু(সহকারী রোভার মেট) সুপ্রদীপ চাকমা(সদস্য) তাসমি খাতুন(সদস্য)।
পরিশেষে সাজ্জাদ শেখ জয় বলেন, “রোভারিং করব, সুন্দর ও সমৃদ্ধ জীবন গড়ব” একাডেমিক পড়াশোনার পাশাপাশি রোভারিং এর মাধ্যমে একজন শিক্ষার্থী কিভাবে সৎ, সচেতন ও যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে পারে তার হাতে-কলমে চর্চা করে থাকে।
এছাড়াও রোভার স্কাউটস বিভিন্ন ধরনের দক্ষতার প্রশিক্ষণ দিয়ে থাকে। নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য রোভার স্কাউটস এর বিকল্প নেই।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ