হোম » অপরাধ-দুর্নীতি » বগুড়ার আদমদীঘিতে পটলগাছ ভেঙ্গে তছনছ: বিপাকে কৃষক

বগুড়ার আদমদীঘিতে পটলগাছ ভেঙ্গে তছনছ: বিপাকে কৃষক

এম এ রাশেদ: বগুড়ার আদমদীঘিতে শক্রতাবসত: জমিতে লাগানো ফলন্ত পটল গাছের বাঁশের মাচাং ভেঙ্গে দিয়ে দেড় বিঘা জমির পটল গাছ তছনছ করে বিনষ্ট করেছে দুর্বৃৃত্তরা।

গত মঙ্গলবার ( ১৬ মে) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কৈকুড়ি মাঠে এ ঘটনাটি ঘটে। আদমদীঘির কৈকুড়ি গ্রামের পটলের আবাদকারি কৃষক ছরোয়ার আকন্দ জানায়, তিনি ও তার ভাই হেলাল আকন্দ যৌথ ভাবে তাদের জমিতে চলতি মৌসুমে দেড় বিঘা জমিতে বাঁশের মাচাং তৈরী করে তাতে পটলের চাষ করেন।

ইতিমধ্যে গাছে পটল গাছে ফুল ও ফল ধরে বাজারজাতের উপযুক্ত হয়েছে। এরই মধ্যে গত মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা শক্রতাবসত: পটল গাছের বাঁশের মাচাং ভেঙ্গে উঠতি ফলন্ত পটল গাছ তছনছ করে বিনষ্ট করে ফেলেছে। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবী করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!