
আওয়াজ অনলাইন: দেশের আট বিভাগের বিভিন্নস্থানে ঝড়, বৃষ্টি হয়ে তাপমাত্রা কমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্নস্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়েছে।
বুধবার ভোর ছয়টা পর্যন্ত সবচেয়ে অতি ভারী বর্ষণ হয়েছে সিলেটের কিছু জায়গায়। সেখানে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০০ মিলিমিটারের বেশি।
ভারী বর্ষণ হয়েছে রংপুরের বেশ কয়েকটি এলাকায়। এই বিভাগে ২৪ ঘণ্টায় ৫৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের বিভিন্নস্থানে।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অনেক জায়গায় অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আর রাজশাহী ও রংপুর বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
ঝড়, বৃষ্টির প্রভাবে রাজশাহী, নওগাঁ, মৌলভীবাজার ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কমে আসতে পারে।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও