
আবু তারেক বাঁধন: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানীর উপর হামলার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের সামনে পীরগঞ্জ উপজেলার এলজিইডির আয়োজনে এলজিইডির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছে।
মানববন্ধন চলাকালে এলজিইডির প্রকৌশলী শামীম আখকতার বলেন, গতকাল রবিবার (২৯ জানুয়ারি) বিকেলে নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয় ভবনের চারতলায় প্রকল্প পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানী সরকারী দায়িত্ব পালন অবস্থায় নিজ কক্ষে প্রায় ২০-২৫ জন ঠিকাদার অতর্কিতভাবে হামলা এবং শারীরিকভাবে লাঞ্চিত করেন। অতর্কিতভাবে হামলাকারী ঠিকাদারদের দ্রæত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা