
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের পল্লীতে বিধবার বাঁশ বাগান দখলের চেষ্টা, থানায় অভিযোগ। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দেউলী ইউনিয়নের গাংনগর পোড়ানগরী গ্রামে মৃত: চাঁন মন্ডল এর স্ত্রী বিধবা কামরুন্নাহার এর স্বামীর সূত্রে প্রাপ্ত দূর্লভপুর মৌজার অবস্থিত ১৬ শতক এর বাঁশ বাগান দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছে। হঠাৎ করে দূর্লভপুর গ্রামের মৃত: জলেশ্বর মন্ডল এর ছেলে প্রহল্লাদ তার দলবল নিয়ে উক্ত বাঁশ বাগান জোরপূর্বক দখল করতে যায়।
বিষয়টি ব্যাপারে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করলে বিবাদীগণ তাতেও কোন কর্ণপাত করে না। বিধবা কোন দিশকুল না পেয়ে থানায় অভিযোগ দাখিল করেন। এব্যাপারে বিধবা কামরুন্নাহার বলেন, আমার স্বামীর পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১৬ শতক বাঁশ বাগান আমাদের দখলেই রয়েছে। যাহার যাবতীয় কাগজপত্র আমাদের নামে রয়েছে। প্রতিপক্ষ দলবল নিয়ে আমাদের বাঁশ বাগানে হামলা চালিয়ে বাঁশ, নারিকেল গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ রাতের আধারে কেটে নষ্ট করে ফেলে। প্রতিপক্ষ এলাকার কিছু অসাধু ব্যক্তিদের কু-পরামর্শ ক্রমে এ ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭