হোম » অপরাধ-দুর্নীতি » কোতোয়ালি থানা পুলিশের হাতে ৪ কেজি গাঁজা যুবক আটক

কোতোয়ালি থানা পুলিশের হাতে ৪ কেজি গাঁজা যুবক আটক

সাঈদুর রহমান চৌধুরীঃ চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার হাজারী লেইন এলাকা থেকে ৪ কেজি গাঁজা সহ সাইফুল(৩১) ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটককৃত যুবকের বাড়ি কক্সবাজার জেলার উখিয়ায়। শুক্রবার(২ এপ্রিল) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।সেইসাথে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্বার করা হয়।
উক্ত অভিযানে ছিলেন কোতোয়ালি থানার এসআই সুলভ ও সঙ্গীয় এএসআই জয়নাল,এএসআই রুবেল বড়ুয়া, এএসআই আবুল মনছুর,কনস্টেবল আলী হোছাইন,জসিম উদ্দিন ও বেলাল হোসেন। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নেজাম উদ্দিন বলেন, ‘৪ কেজি গাঁজা সহ ১জন ব্যক্তিকে আটক করা হয়েছে।তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’তাকে আদালতের মাধ্যে কারাগারে প্রেরণ করা হবে বলে জানান ওসি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!