হোম » প্রধান সংবাদ » হরিপুরে আন্ত-জেলা প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

হরিপুরে আন্ত-জেলা প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

জে, ইতি হরিপুর,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:  ঠাকুরগাঁওয়ের হরিপুরে আন্ত:জেলা প্রতারক চক্রের সদস্য আঃ সবুর(৩৮) কে গ্রেফতার করেছে হরিপুর থানা পুলিশ।  হরিপুর থানা পুলিশ  গোপন সংবাদের ভিত্তিতে ১ এপ্রিল (বৃহস্পতিবার) দিবাগত রাত্রী সাড়ে ৯ টার সময়  জাদুরাণী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের নিকট হতে অর্থ আত্মসাতের দায়ে মোট চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
উপজেলার ৩ নং বকুয়া ইউনিয়নের নারণ্ডন  গ্রামের মৃত আঃ হাকিমের ছেলে আঃ সবুর৷ কুমিল্লা চান্দিনা থানা সিআর মামলা ২১/১৯, রংপুর কোতোয়ালি সিআর ৮৭৮/১৮, ময়মনসিংহের ত্রিশাল থানা সিরিয়াল ১৪২/১৯ এবং ঢাকা কেরানীগঞ্জ থানার ৩০২/২০ উল্লেখযোগ্য। এই প্রতারক পোল্ট্রি ফিড ব্যবসার নামে প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে জানা গেছে। হরিপুর থানার অফিসার ইনচার্জ এস এম আরওঙ্গজেব গ্রেফতারের বিষয়টি স্বীকার করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!