
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা সচেতনতায় মাস্ক বিতরণ করা হয়েছে। উল্লাপাড়া উপজেলা আওয়ামিলীগের সদস্য সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ আকমাল হোসেন সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১ হাজার মাস্ক বিতরণ করেন।
উল্লাপাড়া সদর ইউনিয়ন থেকে ইউপি চেয়ারম্যান পদে আওয়ামিলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আকমাল হোসেন শুক্রবার সকাল থেকে সারাদিন সদর ইউনিয়নের চালা, বাখুয়া,মাগুরাডাঙ্গা বাজার এলাকায় করোনা সচেতনতায় মাস্ক বিতরণ ও সামাজিক দুরত্বের কথাও বলেন। উল্লাপাড়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আকমাল হোসেন সংসদ সদস্য তানভীর ইমামের নির্দেশনায় নিজ উদ্যোগে সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করছেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২