
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী ও তার পরিবারের বিরুদ্ধে শত কোটি টাকার দেবোত্তর সম্পত্তি দখলের অপচেষ্টা ও হুমকি প্রদানের প্রতিবাদে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়েছে।গতকাল বুধবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই কর্মসূচি আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।
তাদের এই দাবীর প্রতি সহমর্তিতা ও একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল (ভিপি বাদল), মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, ৭১’এর ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি চন্দন শীল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামিউল্লাহ মিলন, জেলা আইনজীবি সমিতিরি সভাপতি এড.মহসিন মিয়াসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এই কর্মসূচিতে অংশগ্রহন করে হিন্দু সম্প্রদায়ের বিপুলসংখ্যক নারী ও পুরুষ। কর্মসূচিতে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, বাংলাদেশ ক্লথ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা, ইয়ার্ণ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি লিটন কুমার সাহা, হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ সাহা, লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সরোজ সাহা, মাসদাইর শ্মশান কমিটির সভাপতি নিরঞ্জন কুমার সাহা।
অনশনে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, জেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, মহানগরের সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক নিমাই দে, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, জিউস পুকুরের মামলার বাদী গোবিন্দ ঘোষসহ জেলা উপজেলা পর্যায়ের হিন্দু নেতৃবৃন্দ।
এ সময় ভিপি বাদল বলেন, আওয়ামীলীগের লেবাস লাগিয়ে হিন্দু সম্পত্তি দখলের অপচেষ্টা করে মেয়র আইভী দলকে কলঙ্কিত করেছেন। তিনি ভুলে গেছেন আওয়ামীলীগ জনতার আর জনতার শেষ আশ্রয়স্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেয়র আইভীকে অবশ্যই জনতার বিচারের কাঠগোড়ায় দাড়াঁতে হবে। খোকন সাহা বলেন, আমি কোন হিন্দু হিসেবে না, এই জেলার একজন সন্তান হিসেবে এখানে এসেছি। আমার মৃত্যুর পর আমার মৃতদেহটির সামনেই হয়তো কোন মুসলিম ভাই বহন করবেন আর পেছনে থাকবেন হিন্দু ভাই।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২