
গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের উত্তর ফলিয়া পুলবন্দি বাজারে আমির হামজা নামের এক মাদকসেবী মদ খেয়ে মাতাল হয়ে বিকাশের দোকানে হামলা ভাংচুর করে ২৭ হাজার ৫শ টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে তার বিরুদ্ধে বিকাশ ব্যবসায়ি আলমগীর হোসেন গাইবান্ধা সদর থানায় অভিযোগ দায়ের করেছে। লিখিত অভিযোগে জানা যায়,
উক্ত আমির হামজা নেশার টাকার জন্য এলাকার নিরীহ মানুষকে প্রায়ই মারপিট করে থাকে। এছাড়া সে এলাকায় চুরি ছিনতাই এর সাথেও জড়িত বলে একাধিক সচেতন বাসিন্দা অভিযুক্ত আমির হামজার বিরুদ্ধে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২