
শাহজাহান সিরাজ : বাংলাদেশ তাঁতী লীগ গাইবান্ধার খোলাহাটি ইউনিয়ন শাখার মত বিনিময় সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা সদর উপজেলার ৯ নং খোলাহাটি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো: তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম এর স্বাগত বক্তব্যের মাধ্যমে মতবিনিময় সভা শুরু হয়। সভায় বাংলাদেশ তাঁতী লীগ গাইবান্ধা জেলা শাখার আহব্বায়ক আহসান হাবীব গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন।
এছাড়া বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ন আহব্বায়ক সুজন মিয়া, সদস্য সচিব ফারুক হাসান, সদর উপজেলা কমিটির সভাপতি মশিউর রহমান, সহ সভাপতি আরিফ আহমেদ, সাধারণ সম্পাদক মো: এনামুল হক প্রমুখ। মতবিনিময় সভা শেষে খোলাহাটি ইউনিয়ন তাঁতী লীগ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করেন জেলা কমিটির আহব্বায়ক আহসান হাবীব স্বাধীন। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবগঠিত খোলাহাটি ইউনিয়ন কমিটির সভাপতি মো: ছালাম আশেকী ও সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ আল মামুন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২