
বাবুল আহমেদ,কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি: তিতাস উপজেলার ৭জন নেতা কুমিল্লা উত্তর জেলা আ:লীগের কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত হয়েছেন । তাদের মধ্যে তিতাস উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নাহার পারভিন মহিলা বিষয়ক সম্পাদক,তিতাস উপজেলা আ:লীগের সভাপতি বীর মুক্তিযাদ্ধা শওকত আলী কার্যনির্বাহী সদস্য, তিতাস উপজেলা আ:লীগের সাবেক আহবায়ক তোফাজ্জল হোসেন ভূইয়া কার্য়নির্বাহী সদস্য,
তিতাস উপজেলা আ:লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক উত্তর জেলা আ:লীগের ধর্ম বিষয়ক হাজী মো: নাছির উদ্দিন কার্যনির্বাহী সদস্য, তিতাস উপজেলা আ:লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাবেক জেলা আ:লীগ সদস্য শেখ ফরিদ প্রধান কার্যনির্বাহী সদস্য,সাবেক উত্তর জেলা আ:লীগের সদস্য গোলাম সারোয়ার সরকার কার্যনির্বাহী সদস্য ।
উল্লেখ্য যে গত বছরের ৯ ডিসেম্ভর কুমিল্লা উত্তর জেলা আ:লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয় । সেই কাউন্সিল অধিবেশন শেষে রাতে কুমিল্লা উত্তর জেলা আ:লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ম,রুহুল আমিন সাহেবকে সভাপতি ও সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টারকে সাধারন সম্পাদক ঘোষনা করা হয় ।
দেশে করোনা সংকট ও দলীয় যাচাই বাছাইয়ের কারণে প্রায় ১ বছর পর ০১/১২/২০ ইং গতকাল সন্ধ্যা ৬.১০ টা সময় দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দলীয় সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির স্বাক্ষরিত ৭৫ সদস্য বিশিষ্ট কুমিল্লা উত্তর জেলা আ:লীগের পূর্ণাঙ্গ কমিটি
কেন্দ্রীয় আ:লীগ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সাইম খাঁন কর্তৃক ঘোষনা শেষে উত্তর জেলা আ: লীগ সভাপতি ম, রুহুল আমিন ও সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টারের হাতে হস্তান্তর করা হয় । এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ:লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি । এদিকে দীর্ঘ প্রতিক্ষিত কুমিল্লা উ:জেলা আ:লীগ কমিটি ঘোষিত হওয়ার পর ৭ উপজেলার দলীয় নেতা কর্মীদের মাঝে উৎসাহ, উদ্দিপনা বিরাজ করছে এবং তাদের জোড়ালো দাবী স্বচ্ছ, পরিচ্ছন্ন,ত্যাগী ও সাংগঠনিক ব্যক্তি দ্বারা যেন উপজেলা,ইউনিয়নসহ তৃনমূল আ:লীগ কমিটি গঠন করা হয় ।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ