
মু.তামিম সিফাতুল্লাহ, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীতে ৭০০ গ্রাম হেরোইনসহ তিন মাদককারবারীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, জহুরুল ইসলাম (৩৮), কামরুজ্জামান রাজু (২৩) ও খাইরুল ইসলাম (৪০)। আজ বুধবার সকাল ৮ টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাস ষ্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাস ষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। এসময় ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ৭০ লক্ষ টাকা।

আরও পড়ুন
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার
ভৈরব প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক সোহেল
ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম