
মু.তামিম সিফাতুল্লাহঃ- ‘নো মাস্ক নো সার্ভিস’ এবং ‘নো মাস্ক নো বিক্রয়’ এবং ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে রাজশাহীতে নেয় তেমন কোন পদক্ষেপ। বিশেষ করে সামনে স্থানীয় সরকার নির্বাচন কেন্দ্র করে সমাবেশগুলোতে বিপুল সংখ্যক লোকজন অংশ নিলেও মাস্ক পরছেনা তারা। মঙ্গলবার রাজশাহীর কাটাখালিতে একটি সমাবেশে দেখা গেছে মাস্ক ছাড়াই হাজার হাজার মানুষ সমাবেশে অংশ নিয়েছেন। ফলে শীতে এ অঞ্চলে করোনা ছড়ানোর শঙ্কা থেকে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই।
জানা গেছে, রাজশাহীতে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সাধারণ মানুষ এখনো সচেতন নয়। অধিকাংশ মানুষ মাস্ক ছাড়াই চলাফেরা বা সমাবেশগুলোতে অংশ নিচ্ছেন। অফিস আদালতে সরকারি নির্দেশনা অনুযায়ী নো মাস্ক নো সেবা এবং হাট বাজারগুলোতে নো মাস্ক নো বিক্রয় কার্যক্রম বাস্তবায়নেও প্রশাসনের কোন উদ্যোগ নেয়। ফলে শীতে এ অঞ্চলে করোনাভাইরাস ছড়ানোর আশঙ্কা থেকে যাচ্ছে।
রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এ এন এম মঈনুল ইসলাম বলেন, শীতে যে করোনাভাইরাস ছড়িয়ে না পড়ে সে জন্য আমরা কাজ শুরু করেছি। বিশেষ করে সরকারি নির্দেশনা অনুযায়ী নো মাস্ক নো সেবা এবং নো মাস্ক নো বিক্রয় বাস্তবায়ন করতে বিভাগের আট জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হবে। এ কার্যক্রম মনিটরিং করা হচ্ছে।
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, নো মাস্ক নো সেবা এবং নো মাস্ক নো বিক্রয় বাস্তবায়নে মাইকিং করে প্রচার চালানো হচ্ছে। এ ছাড়াও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক না পড়ার অপরোধে জরিমানা করার কার্যক্রম অব্যাহত রয়েছে।
রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগ ও হাসপাতালের বর্হিবিভাগের দুইটি পিসিআর ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। প্রতিদিন দুই ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা ও নওগাঁ জেলার নমুনা পরীক্ষা করা হয় এই দুই ল্যাবে।
তিনি বলেন, মঙ্গলাবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে মোট ৫৩ নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে পজেটিভ ৩টি। ফলে শীতকালে করোনার দ্বিতীয় পর্যায়ের কথা যেটি বলা হচ্ছে রাজশাহী অঞ্চলে সেটি এখনো শুরু হয়নি।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার