
রায়হান আলীঃ বিএনপি ও সমমাননা দলের ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচির প্রথম দিন বুধবার রাত ১০ টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা বাস স্ট্যান্ড এলাকায় অবরোধকারীরা একটি যাত্রীবাহী মাইক্রোবাস ভাংচুর করে।
স্থানীয়রা জানান, প্রথমে কয়েকজন পিকেটার বাস স্ট্যান্ডের পাশের রাস্তায় টায়ার ফেলে আগুন ধরিয়ে দেয়। এসময় সিরাজগঞ্জ থেকে পাবনাগামী একটি মাইক্রোবাস ওই পথ দিয়ে যাবার সময় পিকেটাররা গাড়ির উপর আক্রমন চালিয়ে এর উভয়পাশের কাঁচ ভেঙ্গে ফেলে। গাড়ির চালক ওই অবস্থায় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় তবে পিকেটাররা তার আগেই পালিয়ে যায়। গাড়ি ভাংচুরকারীদের সনাক্ত করতে পুলিশ প্রচেষ্টা চালাচ্ছে। এদিকে দুইদিনের অবরোধের ২য় দিন বৃহস্পতিবার ঢাকা-বগুড়া ও ঢাকা-পাবনা মহাসড়কে স্থানীয় যানবাহন চলাচল করেছে। তবে দূরপাল্লার বাসগুলো মহাসড়কে চলতে দেখা যায়নি।

আরও পড়ুন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন