
চকরিয়া প্রতিনিধি: চকরিয়া উপজেলার কাকারার সনামধন্য নূরানী প্রতিষ্ঠান ইসলামিক লাইট এ্যাডুকেশন সেন্টার (বটতলী শাখা) তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
২৩ নভেম্বর(বৃহস্পতিবার) সকাল ১০টায় মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাকারা তাজুল উলুম দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা শাহাদাত হোসেন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সভাপতি সাজ্জাদ হোসেন ।
পরিচালনা কমিটির সহ-সভাপতি ও বটতলী শাখার ইনচার্জ এইচ এম রুহুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় ও অভিভাবক সমাবেশে আরো উপস্থিত ছিলেন ।
এতে আরো উপস্থিত ছিলেন, পরিচালনা কমিটির সহ সম্পাদক হাফেজ মোয়াররেফ হোসেন।বটতলী স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা নুরখান উদ্দিন,উপদেষ্টা ও সাবেক এমইউপি কবির আহমেদ।
প্রধান শিক্ষক হাফেজ মাওলানা নুরুল আজিমের সার্বিক ব্যবস্থাপনায় সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২০২৩শিক্ষা বর্ষের তৃতীয় শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীরা হলেন, সাদিয়া পপি,শাহেদ হোসেন তৈয়ব,ফারদিন রহমান ফাহিম,আরফিন নেওয়াজ অভি,হুরে জান্নাত নিশাত,সালমা জান্নাত তিশা,মো: রিয়াদ হোসেন,জান্নাতুল মাওয়া ইকরা,উম্মে হাফসা রিয়া।তাসনিয়া সুলতানা শিফা,আবদুল কাদের,মো: হোছাইন, নাদিয়া সুলতানা, সাগরিকা জান্নাত,সিদরাতুল মুনতাহা, নাসরিন সুলতানা তুহি,শাহ আমিন জান্নাত,নাসরিন সুলতানা এ্যাপি।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী