
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আহসান হাবিব (৪৫) নামের এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। ওই সিএজিতে যাত্রী না থাকায় আর কেউ হতাহত হয়নি।
বুধবার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম কোয়ালিটি ফিড কারখানা এলাকায় এই এদূর্ঘটনাটি ঘটে। নিহত সিএনজি চালক শেরপুর উপজেলার রনবীর ঘাটপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে।
স্থানীয়সুত্রে জানা যায় ভোরে নন্দীগ্রাম থেকে সিএনজি নিয়ে বগুড়ায় যাচ্ছিলেন চালক আহসান হাবিব। পথে বগুড়া-নাটোর মহাসড়কের কাথম কোয়ালিটি ফিড কারখানা এলাকায় পৌঁছিলে পিছন থেকে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় সিএনজি দুমড়েমুচড়ে যায়। এতে সিএনজি চালক গুরুত্বর আহত হয়।
এসময় স্থানীয় লোকজন আহত সিএনজি চালককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্বাস আলী বলেন, অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালক মারা গেছেন। সিএনজি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য