
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কানাই রায (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় রাণীশংকৈল উপজেলার ভন্ডগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কানাই রায় উপজেলার নেকমরদ ইউনিয়নের আলশিয়া গ্রামের মৃত. বীরেন চন্দ্র রায়ের ছেলে ।
জানা যায়, মীরডাঙ্গী থেকে পশ্চিম বনগাঁও যাওয়ার পথে ভন্ডগ্রাম নামক স্থানে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কানাই রায় ও তার মোটরসাইকেল রাস্তায় পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সন্ধ্যার পরে অন্ধকার থাকায় কিসের সাথে দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
ঈদগাঁওয়ের চাঞ্চল্যকর সেলিম বাবু হত্যা মামলার তিন আসামির জামিন নামঞ্জুর