
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের টিকেট কাউন্টার থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোরে রেলওয়ে টিকেট কাউন্টারের সামনে থেকে অজ্ঞাত (৭৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, ধারনা করা হচ্ছে বার্ধক্য জনিত কারণে রাতে ঐ ব্যক্তির মৃত্যু হতে পারে। মৃত ব্যক্তির পরিচয় সনাক্তের জন্য নওগাঁ জেলা পিবিআই’র একটি দল কাজ করছে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী